সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে উদ্ধৃত করে যে নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এক্স এ ভাইরাল হয়েছে তা সঠিক নয় বলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অফিসিয়াল ফেসবুক পোষ্টে নিশ্চিত করেছে।
ভাইরাল ফেক পোষ্ট:


সেনাপ্রধানকে উদ্ধৃত করে যে ফেক নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো:
১-বিনা অপরাধে আর কাউকে মামলা করতে দেয়া যাবেনা।
২-যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে হয় তা খারিজ করে দেবে সাথে সাথে।
৩-পুলিশ আর কারো আজ্ঞাবহ হবেনা।তাদের কাজ তারা স্বাধীনভাবে পরিচালনা করবে।
৪-মব সহ্য করা হবেনা,কারো বাসা বাড়িতে লোটপাট,হামলা বরদাশত করা হবেনা।
৫-সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার থাকবে।
৬-ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যা করনীয় যতদূর যেতে হয় সেনা বাহিনী সে কাজ করবে এবং পুলিশ কারো নির্দেশনা অপেক্ষা না করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্তান নেবে।


